বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫
ব্যালন ডি’অর জিততে পারে একমাত্র মেসিই: নেইমার

ব্যালন ডি’অর জিততে পারে একমাত্র মেসিই: নেইমার

msssi-600x337আমার সুরমা ডটকম ডেক্সরোনালদো নয়, মেসির হাতেই ব্যালন ডি’অর দেখতে চান নেইমার। ফাইল ছবিপ্রতিবছর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, ভোটাভুটির আয়োজন—এত কিছুর দরকার কী? চায়ের টেবিলে ঝড় তোলারও প্রয়োজন নেই। ব্যালন ডি’র সরাসরি লিওনেল মেসির হাতে তুলে দিলেই হয়! নেইমার যে মনে করেন, এই পুরস্কারটা জেতার একমাত্র যোগ্য লিওনেল মেসিই। পর্তুগালের হয়ে এ বছরের ইউরো জিতেছেন রোনালদো, টুর্নামেন্টে করেছেন তিনটি গোল। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে রেখেছেন বড় ভূমিকা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে প্রতিপক্ষের জালে ৫১ বার বল পাঠিয়েছেন। মেসি এ বছর অর্জনের দিক থেকে রোনালদোর চেয়ে বেশ পিছিয়ে। বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪৮ গোল। জিতেছেন স্প্যানিশ লিগ ও কাপ। আর্জেন্টিনাকে টানা তিন বছরে তৃতীয় ফাইনালে নিয়ে গেলেও জেতাতে পারেননি কোপা আমেরিকা। তবে নেইমার বলছেন, ‘আমি জানি না কে জিতবে, আমার কাছে সেরা একমাত্র একজনই—মেসি।’ কথা যুক্তি বদলে আবেগ থেকেই হয়তো বলেছেন নেইমার। রোনালদোর প্রতি শ্রদ্ধার কমতি নেই। তবে প্রশ্নটা যদি আসে সেরা কে, নেইমারের উত্তর একটাই, ‘রোনালদো অসাধারণ একজন খেলোয়াড়। সে বিশ্বমানের…আমি ওকে শ্রদ্ধা করি। কিন্তু আমার কাছে মেসিই এর (ব্যালন ডি’অর) একমাত্র দাবিদার।’ ১২ ডিসেম্বর রাতে ফ্রান্স ফুটবল ঘোষণা করবে এই পুরস্কার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com