বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে দুই আমিরসহ ১১ জামায়াত কর্মী আটক

দিরাইয়ে দুই আমিরসহ ১১ জামায়াত কর্মী আটক

আমার সুরমা ডটকমগোপন বৈঠক করে নাশকতা করার অভিযোগে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলা জামায়াতে ইসলামির দুই আমিরসহ ১১ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিরাই পৌরসভার উপজেলা রোডস্থ ইউসুফ মঞ্জিলের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ জামায়াতি বইসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন শাল্লা উপজেলা জামায়াতের আমির উপজেলার উজানগাঁও গ্রামের ফজলুর রহমানের ছেলে হাফিজ নূরুল আলম সিদ্দিকি (৫০), দিরাই উপজেলা আমির ও উপজেলা যুবলীগ নেতা সরমঙ্গল ইউনিয়নের ধনপুর গ্রামের ওমর ছিদ্দিকের ছেলে ইউপি সদস্য দুলাল মিয়ার ভাই কামাল হোসেন (৩২), সেক্রেটারি ও লাইসিয়াম প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল পৌরসভার সুজানগর গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে লুৎফুর রহমান (৪৮), সদস্য আনোয়ারপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫), সাকিতপুর গ্রামের মৃত সাইফুল্লাহর ছেলে আব্দুস শহিদ (৫০), একই গ্রামের মৃত খুলাই উল্লাহর ছেলে সৌকত মিয়া সরদার (৫৫), সরমঙ্গল ইউনিয়নের কার্তিকপুর গ্রামের আব্দুছ ছত্তারের ছেলে আব্দুল আউয়াল (৩৫), কলেজরোডস্থ আনোয়ারপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রায়হানুল ইসলাম (৩০), রাজানগর ইউনিয়নের ফামেতানগর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে সাইফুল ইসলাম (৩৮), চরনারচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে আব্দুর রহিম (৪৫) ও দিরাই উপজেলা শিবিরের সভাপতি তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের হারুনুর রশিদের ছেলে শফিউল আলম (২৫)। দিরাই থানা পরিদর্শক (এসআই) শাহআলম জানান, তারা উপজেলা রোডের ইউসুফ মঞ্জিলের একটি বাসা থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলো, আজও তারা গোপন বৈঠক করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে, সেখানে তাদের কর্মকাণ্ডের প্রচুর বই ও কাগজপত্র রয়েছে। বিস্তারিত পর্যবেক্ষণের পর তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে; আমাদের ধারণা, তারা কোন নাশকতার পরিকল্পনা করছিলো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com