শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ধর্মপাশায় মিডিয়া কর্মীর ক্যামেরা ছিনতাই

ধর্মপাশায় মিডিয়া কর্মীর ক্যামেরা ছিনতাই

মোঃ মোফাজ্জল হোসেন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মিডিয়া কর্মীর ক্যামেরা ছিনতাই করা হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার মধ্যনগর থানাধীন উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্মপাশা উপজেলার সিএনএ নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মোঃ হারুন মিয়ার ক্যামোর ছিনতাই করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর সংগ্রহ করা জন্য মাটিয়াবন ক্যাম্প এলাকায় যায়। ভারতীয় আসাম রাজ্যের গারো পাহাড়ের পাদদেশে হতে ভারতীয় গরু চোরাই কারবারীরা সেখান থেকে ৩০টি গরু নিয়ে আসে, গরু চোরাই কারবারী সিন্ডিকেটের হোতা উত্তর বংশিকুণ্ডা ইউনিয়নের রংপুর গ্রামের আর্শাদ মিয়া (৩০), নয়ন মিয়া (৪৫), আত্তাব মিয়া (৪৫), আবুল মিয়াসহ (৩৫) ১৫ জনের একটি টিম এক যুগ ধরে গরু ও ভারতীয় অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। গরুসহ ছবি তোলার পর সাংবাদিককে জড়িয়ে ধরে ক্যামার নিয়ে যাওয়ার সময় আর্ত চিৎকারে আশপাশের লোকজন আসার পর সিন্ডিকেট সদস্যরা পালিয়ে যায়। হারুন মিয়া জানান, আমি এ ঘটনার বিচার চাই। এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম বলেন, আমি মোখিক অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com