মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
দক্ষিণ সুনামগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

দক্ষিণ সুনামগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

আমার সুরমা ডটকম: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টায় বীরগাঁও গ্রামের খাল পাড়ের বাসিন্দা নায়েব আলী (৫০) ও একই গ্রামের নদীর পাড়ের বাসিন্দা আমির মিয়ার (৩৫) মধ্যে সকালে জমির মালিকানা নিয়ে কথা কাটাকাটি হয়। উভয় পক্ষই দাবি করেন যে ঐ জমিটি তাদের। এরই জের ধরে  দু-পক্ষের লোক জন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হন। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ রির্পোট লেখা পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ থানায় উভয় পক্ষের লোকজন কোন মামলা দায়ের করেননি। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ঐ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com