বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
বিল গেটস হতে যাচ্ছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নারি

বিল গেটস হতে যাচ্ছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নারি

আমার সুরমা ডটকম ডেক্সএক সময় লাখপতি থেকে কোটিপতি শুনলে মানুষ অবাক হয়ে যেত। এ বিস্ময় কেটে গেছে বাজার অর্থনীতির মিলিওনারি ও বিলিওনারির ধাক্কায়। এবার ফের অবাক হবার মতো তথ্য হলো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সম্ভবত বিশ্বের প্রথম ট্রিলিয়নারি হতে যাচ্ছেন। আরো অবাক হওয়ার ব্যাপার যে অভিধানেই ট্রিলিয়নারি শব্দটি নেই, যা এখন যুক্ত করতে হবে। তবে বিল গেটসকে ট্রিলিয়নারি হতে আরো ২৫ বছর অপেক্ষা করতে হবে। অক্সফাম ইন্টারন্যাশনালের নতুন এক গবেষণায় দেখা গেছে, বেঁচে থাকলে বিল গেটস আগামী ২৫ বছর পর ট্রিলিয়নারি হতে যাচ্ছেন এবং তখন তার বয়স হবে ৮৬ বছর। ২০০৯ সাল থেকে প্রতিবছর বিল গেটসের সম্পদের পরিমাণ ১১ ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে। তাতে খুব শিগগির বিশ্বের প্রথম ট্রিলিয়নারি হতে যাচ্ছেন বিল গেটস। ২০০৬ সালে যখন মাইক্রোসফট ছেড়ে যান বিল গেটস তখন তার সম্পদের পরিমাণ ছিল ৫০ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর অক্সফামের হিসেবে সম্পদের পরিমাণ ছিল ৭৫ বিলিয়ন ডলার। বিল গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রচুর দান খয়রাত করার পরও তার সম্পদে কোনো ঘাটতি পড়েনি। -এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com