বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
দিরাইয়ে নারী নির্যাতন ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার ৩

দিরাইয়ে নারী নির্যাতন ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার ৩

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাইয়ে অপহরণ, নারী নির্যাতন, ধর্ষন ও ডাকাতিসহ একাধিক মামলার ২ ফেরারী আসামীকে গ্রেফতার করে এবং সরকারী নিষেধাজ্ঞা অমান্যকরে অন্যের জায়গা দখলের দায়ে ১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামের মৃত মংলা মিয়ার ছেলে জাহির উদ্দিনকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অন্যের জায়গা দখলের দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান পাভেল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে শুক্রবার দিবাগত রাতে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের কৈলাশ মাহাষ্য দাসের ছেলে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামী পরেশ মাহাষ্য দাসকে ও আকিলশাহ সুরিয়ারপার গ্রামে অভিযান চালিয়ে গ্রামের মৃত মনোহর উল্লার ছেলে একাধিক ডাকাতি মামলার আসামী নানু মিয়াকে গ্রেফতার করা হয়। শনিবার গ্রেফতারকৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com