শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
গ্রহণযোগ্য নির্বাচনে দক্ষ সিইসি চান বিশিষ্টজনেরা

গ্রহণযোগ্য নির্বাচনে দক্ষ সিইসি চান বিশিষ্টজনেরা

আমার সুরমা ডটকমঅবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভূমিকাকে মুখ্য করে দেখছেন চার বিশিষ্ট নাগরিক। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে তারা এ মত দেন। বৈঠক শেষে ব্রিফকালে তারা সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শারীরিক ও মানসিকভাবে সামর্থ্যবান একজনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দেখতে চান। বিশিষ্টজনেরা সুপারিশ করেন, সার্চ কমিটির তৈরি করা সংক্ষিপ্ত তালিকা থেকে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়। একই সঙ্গে নতুন নির্বাচন কমিশন (ইসি) যেন মেরুদণ্ড সম্পন্ন এবং দক্ষ হয়। বিশিষ্টজনেরা সিভিল সোসাইটির মতামত নেওয়ার জন্য সার্চ কমিটির প্রতি কৃজ্ঞতা জানিয়ে বলেন, এই ধারা যেন অব্যাহত থাকে।

এর আগে বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়ে চলে সাড়ে ১২টা পর্যন্ত। বিশিষ্ট ব‌্যক্তিরা হলেন, সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটির সদস‌্য হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতারও উপস্থিত ছিলেন বৈঠকে। এই জাজেস লাউঞ্জেই গত সোমবার ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসে নির্বাচন কমিশন গঠন বিষয়ে তাদের মতামত নেয় সার্চ কমিটি। ওইদিনই আরও পাঁচজনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। কিন্তু অর্থ আত্মসাতের মামলার আসামি হওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ার পর আমন্ত্রিতদের তালিকা থেকে সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রশীদের নাম বাদ দেয় সার্চ কমিটি।

রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন নিয়ে সংলাপে যোগ দেওয়া ৩১টি রাজনৈতিক দলের মধ‌্যে ২৫টির কাছ থেকে নামের প্রস্তাব পাওয়ার পর গতকাল মঙ্গলবার সেখান থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন সার্চ কমিটির সদস‌্যরা। তবে এই ২০ জনের মধ‌্যে কারা আছেন, সে তথ‌্য প্রকাশ করেনি সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com