মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাষ্ট্রদূত মিজারুল কায়েস

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাষ্ট্রদূত মিজারুল কায়েস

আমার সুরমা ডটকমসাবেক পররাষ্ট্র সচিব এবং ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূত মোহামেদ মিজারুল কায়েস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দুইদিন ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় কায়েসের অবস্থার অবনতি ঘটলে তাকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গেল দুইদিন ধরে ধরে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন। এর আগে রাষ্ট্রদূত কায়েস গত ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলের উদ্দেশে রওয়ানা দেন এবং সাও পাউলোতে পৌঁছানোর পর তার শ্বাসকষ্ট হচ্ছে বলে জানান। সাও পাউলোর হাসপাতালে চেকআপের জন্য গেলে চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি ভর্তি হননি। পরে শ্বাসকষ্টের দরুণ সাও পাউলো থেকে সড়কপথে ব্রাসিলিয়াতে যান ন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর আগে ২০১২ সালে শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যার কারণে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন কায়েস আশঙ্কামুক্ত নন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com