সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
বেঙ্গল চেয়ারম্যান লিটুকে সিলেটবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

বেঙ্গল চেয়ারম্যান লিটুকে সিলেটবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

আমার সুরমা ডটকমসিলেটবাসী সর্ম্পকে ধৃষ্টতা ও কটুক্তিপুর্ণ মন্তব্যের জন্য বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটুকে অনুষ্ঠান চলাকালিন মঞ্চে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট। তা না হলে পরবর্তীতে সিলেটে বেঙ্গঁল অনুষ্ঠান করবে কি করবে না তা সিলেটবাসী নির্ধারন করবে। শনিবার রাতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট এর নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে তার এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ, নিন্দা ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল ২৪ ফেব্রুয়ারী সিলেটে অনুষ্ঠিত বেঙ্গঁল ফাইন্ডেশনের অনুষ্ঠান চলাকালিন কয়েকজন দর্শকের উচ্ছ্বাস প্রকাশকে কেন্দ্র করে, বেঙ্গঁল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু সিলেটের দর্শক ও এক পর্য়ায়ে পুরো সিলেটবাসী সর্ম্পকে প্রকাশ্য মঞ্চে ধৃষ্টতা ও কটুক্তিপুর্ণ মন্তব্য করেছেন তার জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বেঙ্গঁল চেয়ারম্যান এক পর্যায় বলেছেন তিনি সিলেটে অনুষ্ঠান করতে আগ্রহী নন, এমনকি তিনি সিলেটবাসীকে হুমকির সুরে বলেছেন তিনি কাউকে কেয়ার করেন না, বিনে পয়সায় অনুষ্ঠান দেখাচ্ছেন, চাইলে যে কোন সময় অনুষ্ঠান বন্ধ করে দেবেন। আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট, তার এই ধৃষ্টতাপুর্ণ ও দাম্ভিক আচরনের জন্য অতিসত্তর এই অনুষ্ঠান চলাকালিন ঐ মঞ্চে দাড়িয়ে সিলেটবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com