শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দিরাই-মদনপুর রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দিরাই-মদনপুর রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দিরাই পৌরসভা প্রতিনিধি: দিরাই-মদনপুর সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়াতে বর্তমানে যাত্রী ও যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে পড়ায় রাস্তাটির অতি দ্রুত সংস্কারের দাবিতে শুক্রবার বাদ জুমআ সুনামগঞ্জের দিরাই পৌরশহরের থানাপয়েন্টে দিশারি সামাজিক সচেতন ও অবক্ষয়রোধ যুব সংঘের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংঘের সভাপতি রুকনুজ্জামান জহুরীর সভাপতিত্বে ও সুজায়াত আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শোয়েব আহমদ চৌধুরী, সিংচাপইড় আলিম মাদরাসার সহকারি অধ্যাপক জাফর সিদ্দিকী, জগদল মহাবিদ্যালয়ের প্রফেসর মোঃ বদিউজ্জামান, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, আওয়ামীলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম, লেকচারার মোস্তাক মিয়া, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাংবাদিক আবুল হোসেন, সাবেক কমিশনার হিরেন্দ্র দেবনাথ, কাজী নূরুল আজিজ চৌধুরী, মহিউদ্দিন মিলাদ, শাহআলম, সুমন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দিরাই-মদনপুর রাস্তাটি দীর্ঘদিন ধরে অযতœ আর অবহেলায় পড়ে থাকলেও কেউ এ নিয়ে কোথাও কথা বলছেন না। প্রতিদিন এ সড়কে হাজার হাজার মানুষের চলাচল করলেও সড়কটির উন্নয়নে স্থানীয় প্রশাসনসহ কেউই দায়িত্ব নিতে চান না। ফলে এ রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com