শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা আবুল হাসনাত রিপনের সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা

সুনামগঞ্জের দুই এমপিকে সতর্ক করলো ইসি

আমার সুরমা ডটকমজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিককে সতর্ক করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজেকুল ইসলাম দুই এমপিকে মৌখিকভাবে সতর্ক করেন। একইসঙ্গে নির্বাচনী বিধিমালা লঙ্ঘিত হয়, এমন কিছু না করার অনুরোধ করেন জেলা প্রশাসক। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুকুটের লিখিত অভিযোগের ভিত্তিতে এই দুই এমপিকে সতর্ক করেন নির্বাচন কমিশন। অভিযোগে বলা হয়, তারা সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমনকে বিজয়ী করতে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে প্রভাবিত করছে। এর আগে বৃহস্পতিবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুকুট অভিযোগ করেন, ক্ষমতাসীন দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও মুহিবুর রহমান মানিক বিভিন্ন জনসভায় ভোটার জনপ্রতিনিধিদেরকে নৌকায় ভোট দেয়ার ব্যাপারে প্রভাবিত করছেন, এমনকি ইমনের পক্ষে নির্বাচনী সভাতেও অংশগ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com