শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
ছাতকে মোবাইল ফোনে সাংবাদিককে হত্যার হুমকি

ছাতকে মোবাইল ফোনে সাংবাদিককে হত্যার হুমকি

বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে সাংবাদিককে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। ফলে নিজের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার বিকেলে হুমকিদাতা শহরের মধ্যবাজার এলাকার বকুল দত্তের পুত্র শিমুল দত্ত ময়নার বিরুদ্ধে থানায় জিডি করা হয়। জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টায় সংবাদ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকাবস্থায় অজ্ঞাত স্থান থেকে তার ব্যবহৃত মোবাইল (নং: ০১৭২২-৩৭৯৭০৭) থেকে দৈনিক সবুজ সিলেটে প্রতিনিধি বিজয় রায়ের মোবাইলে (ফোন: ০১৭১২-৩৫৮০৪১) নম্বরে কল আসে। এটি রিসিভ করলে কোন কারণ ছাড়াই সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এক পর্যায়ে শিমুল উত্তেজিত হয়ে সাংবাদিকের হাত-পা কেটে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয়। প্রায় পৌনে ৩ মিনিট হুমকি-ধমকির পর ফোনটি কেটে দেয়। এতে নিরাপত্তাজনিত কারণে শিমুল দত্ত ময়নার বিরুদ্ধে ছাতক থানায় একটি জিডি (নং-৫৭৫, তাং-১১.০৭.২০১৭ ইং) রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com