বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দক্ষিণ সুনামগঞ্জে অস্ত্রসহ ডাকাত আটকে থানা পুলিশ পুরস্কৃত

দক্ষিণ সুনামগঞ্জে অস্ত্রসহ ডাকাত আটকে থানা পুলিশ পুরস্কৃত

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলা পুলিশ পেশাগত কাজে সঠিক দায়িত্ব পালনের জন্য সুনমাগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত অফিসার ইনচার্জসহ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে পুলিশের মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার প্রদান করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে গত ২২ অক্টোবর ২০১৭ ইং তারিখ রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় পাইপগান, অস্ত্র উদ্ধার ও ডাকাতদের গ্রেফতার করায় ভাল কাজের জন্য ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র প্রদানের মাধ্যমে পুরস্কারকৃত করা হয়েছে। পুরস্কৃতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, এএসআই রিমন খাঁন, এএসআই জাকির হোসেন। এ সময় পুরস্কৃতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, সিনিয়র পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জগন্নাথপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, ছাতক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দুলন মিয়া, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com