বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জ পৌরসভার নাগরিকদের মাঝে স্মার্টকার্ড বিতরণ

সুনামগঞ্জ পৌরসভার নাগরিকদের মাঝে স্মার্টকার্ড বিতরণ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ পৌরসভার নাগরিকদের মাঝে অত্যন্ত সুশৃংখলভাবে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নারী-পুরুষরা পৌরসভার কার্যালয়ে উপস্থিত হয়ে কম্পিউটারের মাধ্যমে যাচাই-বাছাই করে স্মাটকার্ড গ্রহণ করছেন প্রত্যেকেই। সোমবার সকালে সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেলের নিকট হতে স্মার্টকার্ড গ্রহণ করেন পৌর নাগরিকগণ। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, মোঃ ফয়জুনুর ও নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দরা। এই স্মার্টকার্ড তৈরীতে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসের ১৫টি দলের কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করছেন বলে জানান প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল। স্মার্টকার্ড বিতরণের কার্যক্রম চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com