বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

দিরাইয়ে ভাতিজার রডের আঘাতে চাচা নিহত

আমার সুরমা ডটকম: মহিলাদের কথা কাটাকাটি নিয়ে এক পর্যায়ে দু ভাইয়ের মধ্যকার ঝগড়ায় ভাতিজার রডের আঘাতে চাচা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাইয়ে কালীনগর গ্রামে। পুলিশ ও গ্রামের একটি বিশ্বস্ত সূত্র জানায়, বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে ১০টায় উপজেলার রাজানগর ইউনিয়নের কালীনগর গ্রামের মৃত সোনাফর উল্লাহর ছেলে আকিলশাহ (৬৫) ও তার ভাই সিদ্দেক আলীর পরিবারের মহিলাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে উভয় পরিবারের লোকজন ঝগড়ায় লিপ্ত হলে পিছন দিক থেকে সিদ্দেক আলীর ছেলে দেলোয়ার হোসেন (১৮) রড দিয়ে চাচা আকিলশাহকে আঘাত করলে তিনি সাথে সাথেই মাটিতে পড়ে যান। পরে তাকে দিরাই হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে।
ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ প্রেরণ করে। তবে এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com