শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
না ফেরার দেশে চলে গেলেন প্রবীন শিক্ষক আব্দুল মজিদ স্যার

না ফেরার দেশে চলে গেলেন প্রবীন শিক্ষক আব্দুল মজিদ স্যার

জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা:

গাছবাড়ী মর্ডান একাডেমীর সহকারী শিক্ষক আব্দুল মজিদ স্যার আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে সকলকে রেখে না ফেরার দেশে চলে গেলেন প্রবীন শিক্ষক আব্দুল মজিদ। বৃহস্পতিবার বিকেল অনুমানিক ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আগামীকাল সকাল ১০ ঘটিকার সময় ঝিংগাবাড়ী (কেনা) মসজিদে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হবে। নানান বয়সের শিক্ষার্থী-অভিভাবকদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। আমরা কোনভাবেই ভাবতে পারছিনা স্যার আর আমাদের মাঝে আর নেই, আমরা স্যারের আত্মার শান্তি কামনা করছি।

সাবেক শিক্ষার্থী তোফায়েল আহমদ জানান, ‘শিক্ষকতার মহান ব্রত পালন করেছিলেন মজিদ স্যার, উনার মৃত্যুতে আমরা একজন শিক্ষা এবং নৈতিকতার অভিভাবক হারালাম, এ অভাব সহজে পূরণ হবার নয়’।

সাবেক আরেক শিক্ষার্থী জিয়াউর রহমান জানান, ‘আমার শিক্ষা জীবনের দেখা সবচেয়ে শান্তিপ্রিয় একজন শিক্ষক ছিলেন মজিদ স্যার, স্যারের কথা কখনো ভুলতে পারবোনা’। এছাড়া সাবেক সকল শিক্ষার্থী, বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থী এবং স্কুল এন্ড কলেজের শিক্ষকরা স্যারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com