সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

দক্ষিণ সুনামগঞ্জে পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:

প্রতিপক্ষের উপর অতর্কিত হামলায় বাদী পক্ষের করা মামলায় আতœগোপনে থাকা একজন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামের মৃত শওকত আলীর ছেলে হযরত আলী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার ডাবরঘাট নামক স্থানে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এস আই জগৎজ্যোতি চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

উলে¬খ্য, বিগত ২৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের আলী আহমদ ও তাহার আতœীয় স্বজনের উপর ভোরে অতর্কিত হামলা চালায় হযরত আলী গংরা। এই অতর্কিত হামলায় আলী আহমদের পক্ষের ১০ জন আহত হন ও নগদ অর্থ স্বর্নালংকার লুট ও ব্যাপক ভাংচুর করে হযরত আলী গংরা।

এই বিষয়ে আলী আহমদ বাদী হয়ে বিগত ২৪ আগষ্ট ২০১৮ ইং তারিখে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১০।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান আসামীকে গ্রেফতার করে শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com