রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
মিজানুর রহমানের ইন্তেকালে শোকপ্রকাশ

মিজানুর রহমানের ইন্তেকালে শোকপ্রকাশ

Amar surma logo

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামে অবস্থিত আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমানের ভাই ও জগদল ইউনিয়নের রায়বাঙালী গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (৪০) মঙ্গলবার দিবাগত রাত ৮টা ৫০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বেলা ২টায় নিজ গ্রামে নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মিজানুর রহমানের ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোকপ্রকাশ কারীরা হলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান তালুকদার, বিদ্যালয়ের অন্যতম হিতাকাঙ্খি মোঃ মাসুক মিয়া, মোঃ মোতাহির মিয়া, মোঃ সুজন মিয়া প্রমুখ।

প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com