শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

জামালগঞ্জে স্কুল পোশাক বিতরণ

amarsurma.com

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে স্কুল পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়নের ভাটি লালপুর প্রাথমিক বিদ্যালয়ে ৭০ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সমাজ সেবক মো. জামাল মিয়া নিজস্ব অর্থে ৭০ জন শিক্ষার্থীদের মাঝে এ পোশাক বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাটি লালপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মো. আব্দুল মন্নান, বিউটি আক্তার, সাজেদা আক্তার, মমতা পাল, প্যারা শিক্ষক আব্দুল মতিন ও নুরে আলম।
জানা যায়, ওই স্কুলটি ৮৯ শতাংশ জমির উপর ১৯৮৯ সালে স্থাপিত হয়েছে। শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত ২শত ৫৬ জন ছাত্র ছাত্রী রয়েছে। পাশের হার ৯৪ %, ৫ জন শিক্ষক ও ২ জন প্যারা শিক্ষক দিয়ে নিয়মিত লেখাপড়া চালিয়ে আসছেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সমাজ সেবক মো. জামাল মিয়া জানান, স্কুলে ছাদ দিয়ে পানি পড়ে, নিরাপদ পানির অভাব, স্বাস্থ্যসম্মত পায়খানা, আসবাবপত্র, সীমানা দেওয়াল, খেলাধুলা ও বিনোদনের জন্য মাঠে মাটি ভরাট একান্ত প্রয়োজন। এছাড়া অফিস সহায়ক পদে ১ জন নিয়োগ দেওয়া একান্ত প্রয়োজন। আমি সুনামগঞ্জ-১ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ও শিক্ষা মন্ত্রীর সুদৃষ্টি কামনা করি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com