সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
নিউজিল্যান্ডের মসজিদে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিউজিল্যান্ডের মসজিদে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়ে অন্তত ৪৯ জন মুসল্লিদের নিহত করার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জ তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, সেই সাথে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্ট এর ফাঁসির দাবী জানান বিক্ষোভকারীরা।

শনিবার বিকাল ৫টায় আছরের নামাজের পর দক্ষিণ সুনামগঞ্জের আব্দুল মজিদ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি মসজিদ বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজারের গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জমিয়ত নেতা মাওলানা আফসার উদ্দিন, মাওলানা আব্দুল হাই, মাওলানা রমজান আলী, আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউর রহমান, মাওলানা হোসাইন আহমদ, ক্বারী মাওলানা মুহিব্বুল হক জাহানপুরী, মাওলানা সালিক আহমদ, ক্বারী সিরাজুল হক প্রমূখ। বিক্ষোভ মিছিল ও আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com