বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
খুলে দেওয়া হয়েছে শাহবাজপুর সেতু, যান চলাচল শুরু

খুলে দেওয়া হয়েছে শাহবাজপুর সেতু, যান চলাচল শুরু

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে। সোমবার (২৪ জুন) সকালে সেতুটি খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শামী আল মামুন।
জানা গেছে, সেতুর দুই পাশে আটকে থাকা ট্রাকগুলো সকাল থেকে চলাচল শুরু করেছে।

নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন গণমাধ্যমকে আরো জানান, শাহবাজপুর সেতুতে নতুন বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হওয়ায় সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। সকাল ৮টা থেকে পুরোদমে যাবাহন চলাচল শুরু হয়েছে।

এর আগে গত ১৮ জুন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীর ওপর সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কায় সেতুটি দিয়ে ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা দেয় সওজ বিভাগ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com