বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

জামালগঞ্জে ফেনারবাক ইউনিয়নে ত্রাণ বিতরণ

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বন্যা ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী ৯শত ৮৩টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে দুয়োগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ত্রাণ বিতরণ করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান আলী, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদান, ইউপি সচিব অজিত কুমার রায়, ইউপি সদস্য আসাদ আলী, মিল্টন সরকার, উপজেলা নির্বাহী কার্যালয়ে অফিস সহকারি মো. ফারুক মিয়া, জনস্বাস্থ্য সিসিটি রাজিব দত্ত প্রমূখ।
জানা যায়, ৫ দিন ব্যাপী ত্রাণ বিতরণ করেন ৯শত ৮৩টি পরিবারের মাঝে।
স্বাস্থ্যসেবা পাশাপাশি চাউল, চিড়া, মুড়ি, গুর, নুডুস, চিনি, তৈল, মোমকাতিসহ ম্যাচ বিতরণ করা হয়। দুযোগ কবলিত এলাকা আমানীপুর, বিষ্ণুপুর, নিধিরপুর, আলীপুর, আব্দুল্লাহপুর, কামধরপুর, হঠামারা, নাজিমনগর, ফেনারবাকসহ ২৫টি গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে।
প্রিয়াংকা পাল বলেন, পানি কমে গেলে ভাল, যদি পানি বৃদ্ধিপায় তাহলে আরও ১৫টি গ্রামে ত্রাণ বিতরণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com