মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

দিরাইয়ে গ্লাভস ছাড়া ঝুঁকি নিয়ে চলছে মালামাল বিক্রি

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে দিরাই বাজারের ব্যবসায়িরা (মালিক-কর্মচারী) হাতে কোন ধরণের গ্লাভস বা নিরাপত্তা ছাড়াই অবাধে মালামাল বিক্রি করছেন। শুক্রবার দিরাই বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
সরেজমিন বাজার ঘুরে দেখা যায়, মাছ বাজার, কাচা মালের বাজার (সবজি ও ফলমূল), মুদি দোকান, ফার্মেসীসহ কারো হাতেই নিরাপত্তামূলক কোন ব্যবস্থা নেই। ফলে বাইরে থেকে আসা এসব মালামাল কতুটুক ঝুঁকিমুক্ত, এ প্রশ্ন দেখা দিয়েছে সর্বত্র।
তবে ব্যবসায়িরা জানালেন অন্য তথ্য। মাছ ব্যবসায়িরা জানান, গ্লাভস হাতে নিয়ে কাজ করলে মাছের আঘাতে তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সবজি ও ফলমূলের ব্যবসায়িরা বলেন, গ্লাভস না হলেও কোন সমস্যা নেই। মুদি ব্যবসায়িরা জানান, গ্লাভস ব্যবহার করে মালামাল বিক্রি করতে হবে, বিষয়টি তারা জানেন না। বেশ কয়েকটি ফার্মেসীতে গিয়ে দেখা যায়, তাদের কারো হাতেই গ্লাভস নেই। তারা জানান, বাজারে গ্লাভস পাওয়া যাচ্ছেনা।
দিরাই বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন বলেন, আমরা এ ব্যাপারে ব্যবসায়িদেরকে অবগত করেছি, যেন তারা নিরাপত্তা সহকারে হাতে গ্লাভস বা অন্য কোন জিনিস লাগিয়ে মালামাল বিক্রি করে।
গ্লাভস ছাড়া মালামাল বিক্রিতে করোনার কোন ঝুঁকি আছে কি না-জানতে চাইলে দিরাই থানার অফিসার ইন-চার্জ কেএম নজরুল ইসলাম জানান, মূলত নিরাপত্তামূলক অনেক জিনিসই আমাদের কাছে নেই, আর সাধারণ পর্যায়ে যারা আছে, তারাতো আরো ঝুঁকিতেই রয়েছে। তবে মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে আমরা উদ্বুদ্ধ করছি।
গ্লাভস ছাড়াই বাজারে ব্যবসায়িরা মালামাল বিক্রি করছে, তাতে করোনা ভাইরাসের কোন জীবাণু আক্রমণ করতে পারে কি না-জানতে চাইলে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, কাজ করলে হাতে জীবানু আসতে পারে, হাতটি যদি সে নাকে, মুখে-চোখ না লাগায়, তাতে কোন সমস্যা নেই। গ্লাভস ব্যবহার করলে ভালো, আমরা এ ব্যাপারে সচেতন করেছি, ইতিমধ্যে লিফলেট ও মাইকিং করা হয়েছে। তাছাড়া প্রতিদিন মোবাইল ও টেলিভিশনের মাধ্যমেও সচেতন করা হচ্ছে। সবচেয়ে ভালো হাত দিয়ে কিছু ব্যবহার করা পর ভালো করে হাত ধৌত করবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com