বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

ভাবী-দেবর দ্বন্দ্ব: দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

amarsurma.com

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রভাবশালী ভাবী ও দেবরের দ্বন্দ্বে দু’গ্রুপের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর ও কামালপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন মধুরাপুর গ্রামের মৃত মজর মিয়ার ছেলে একরাম মিয়া (২২), আব্দুর রউফের ছেলে মান্না মিয়া (২৪), মৃত জয়নুল্লাহর ছেলে জাহেদ নূর (২৭), আবু সাদেকের ছেলে রেজওয়ান আহমদ (২৮), দিল হক মিয়ার ছেলে মারুফ মিয়া (১৮), আলিমুদ্দিনের ছেলে মুহিবুর রহমান (৩০) এবং কামালপুর গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল বাছির (২৬), নূর জালালের ছেলে রেজু মিয়া (২৮), হারুন মিয়ার ছেলে আলিক নূর (২৬), পুলিশ মিয়ার ছেলে নূর মুহাম্মদ (৪৮) ও নূর জালাল (৬০)।
এলাকাবাসি সূত্রে জানা যায়, ভাটিপাড়া ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মৃত মঞ্জুরু ইসলাম চৌধুরী লিটন মিয়ার স্ত্রী ও তার ভাই সাবেক চেয়ারম্যান জাহেদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে প্রায়ই উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার বিকেলে এর জের ধরেই উভয়পক্ষের লোকজন মধুরাপুর গ্রামের আশিক মিয়ার বাড়িতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে জানতে মুঠোফোনে কল দিলে উভয়পক্ষের মোবাইল বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com