বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
স্মারক গ্রহণ করে কাঁদলেন প্রধানমন্ত্রী

স্মারক গ্রহণ করে কাঁদলেন প্রধানমন্ত্রী

filellllআমার সুরমা ডটকম : শেখ কামাল ও শেখ জামালের সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানের দু’টি স্মারক গ্রহণ করে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম সেনানিবাসে ইবিআর সেন্টারে ইবিআর কমান্ডার্স সম্মেলনে সিনিয়র ও জুনিয়র টাইগার্স কমান্ডারদের কাছ থেকে আজ আবেগ-আপ্লুত পরিবেশে স্মারক দু’টি গ্রহণ করেন প্রধানমন্ত্রী।এ সময়ে প্রধানমন্ত্রীর দু’চোখ বেয়ে পানি পড়ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু সময় নীরব থেকে তাঁর চোখের চশমা খুলে চোখ পরিষ্কার করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শেখ কামাল ১৯৭১ সালে ৯ অক্টোবর প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সে যোগ দেন। শেখ জামাল ১৯৭৫ সালের ২৫ জুলাই ইবিআরএ জুনিয়র অফিসার হিসেবে কমিশন লাভ করেন। শেখ কামাল ও শেখ জামাল ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কালরাতে তাদের পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শাহাদৎবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com