বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে : প্রধানমন্ত্রী

দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে : প্রধানমন্ত্রী

fileআমার সুরমা ডটকম: বর্তমানে দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গণমাধ্যমের যদি স্বাধীনতা না থাকত, তাহলে পত্রপত্রিকা ও টেলিভিশনে কীভাবে এত সমালোচনা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রেসক্লাবের ৩১ তলাবিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সুবিধা ভোগ করবেন, দায়িত্ব পালন করবেন না তা হবে না। সাংবাদিকতায় স্বাধীনতা পাচ্ছেন না, এই কথাগুলো কীভাবে বলা হয় যদি স্বাধীনতা নাই থাকে। এসব কথা বলতেও তো স্বাধীনতা লাগে। তিনি বলেন, সংবাদপত্রকে এবং সাংবাদিকদের যত রকম সুবিধা দেওয়া যায়, তার সব ব্যবস্থাই আমরা করেছি। এতোগুলো মিডিয়াতে কর্মসংস্থান হচ্ছে। উন্নয়নে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। সেই ১৯৯৬ সাল থেকেই সাংবাদিকদের সহযোগিতার চিন্তা-ভাবনা আমরা করেছি। কল্যাণ ট্রাস্ট করেছি, আইন হয়েছে এবং ওয়েজ বোর্ড চালু হয়েছে। প্রেসক্লাবের জায়গা নিয়ে শেখ হাসিনা বলেন, এই জায়গাটা যাতে প্রেসক্লাব পায় সেই ব্যবস্থা বঙ্গবন্ধু করেছিলেন। লিখিতভাবে প্রেসক্লাবের জমি লিজ দিয়েছিলেন তিনি। তাকে হত্যা করা হলো, এরপর থেকে আর উন্নতি সেভাবে হয়নি। জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com