শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
দক্ষিণ সুনামগঞ্জে সংঘবদ্ধ গরুচোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জে সংঘবদ্ধ গরুচোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে বিশেষ অভিযানে সংঘবদ্ধ গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার সিচনী এলাকায় সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করার সময় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মাজহারুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সংঘবদ্ধ গরু চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। আটকৃতরা হলো দক্ষিণ সুনামগঞ্জ থানার আস্তমা গ্রামের কমর আলীর ছেলে রফিকুল ইসলাম সুমন (২১), জগন্নাথপুর থানার জগন্নাথপুর গ্রামের সুন্দর আলীর ছেলে আব্দুছ ছোবান, ছাতক থানা এলাকার ভাতগাঁও গ্রামের গোলাম হোসেন হিরণের ছেলে মাহতাব উদ্দিন (২৮), একই গ্রামের মৃত আরজক আলী ছেলে দুলন মিয়া (৩২) ও সিলেটের বিশ^নাথ থানা এলাকার গন্ধারকাপন গ্রামের তফুর আলীর ছেলে নজরুল ইসলাম দুদু মিয়া (২৩)। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত চোরেরা অত্র থানা এলাকার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত চোরদের বিরুদ্ধে ছাতক, জগন্নাথপুর থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে, চোরদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com