বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সম্মান রক্ষায় নৌকায় ভোট দিন

প্রধানমন্ত্রীর সম্মান রক্ষায় নৌকায় ভোট দিন

মোঃ জাবির হোসেন, ভাটিপাড়া ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা বলেছেন, প্রধানমন্ত্রীর সম্মান রক্ষা, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজকে সম্পন্ন করতে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করুন। মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া নতুন বাজারে আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পাকি চৌধুরীর সভাপতিত্বে ও সানোয়ার কাজি এবং জাহাঙ্গীর চৌধুরির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী, সিরাজ মিয়া, পারউল মিয়া, খালেদ চৌধুরী, মাহবুব বক্ত চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com