সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
ধর্মপাশায় মাছ শিকার করতে গিয়ে দুই জেলে নিখোঁজ

ধর্মপাশায় মাছ শিকার করতে গিয়ে দুই জেলে নিখোঁজ

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশায় টাঙ্গুয়ার হাওরে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় টাঙ্গুয়ার হাওরের বেরবেরিয়া বিলে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের সাদিকুল (২৪) ও মুক্তারখলা বিলে গোলাপপুর গ্রামের মোঃ মাসুক মিয়া (২৫) নিখোঁজ হয়। জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রূপনগর গ্রামের সাদিকুলসহ আরও ৭ জন ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বেরবেরিয়া বিলে মাছ শিকার করতে গেলে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও সাদিকুল রোববার দুপুর ১টা পর্যন্ত নিখোঁজ রয়েছে। অপরদিকে গোলাপপুর গ্রামের মোঃ মাসুক মিয়া মুক্তারখলা বিলে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায়। সেও ওই ঝড়ের কবলে পড়ে এখনো নিখোঁজ আছে। মধ্যনগর থানার ওসি মো. মাজহারুল হক বলেন, মাছ শিকার করতে গিয়ে দুই জেলে নিখোঁজ হয়েছে বলে আমি খবর পেয়েছি, পুলিশ নিয়ে আমি ঘটনাস্থলে রওনা হয়েছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com