বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দুর্বৃত্তদের হামলায় স্টুডেন্ট কেবিনেট কমিশনারসহ আহত ২

দুর্বৃত্তদের হামলায় স্টুডেন্ট কেবিনেট কমিশনারসহ আহত ২

কাজী জমিরুল ইসলাম মমতাজ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট কমিশনার মো আবুবক্কর (১৪) ও মো সুমন মিয়া (১৫) দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবুবক্কর ও সুমন মিয়া প্রতিদিনের মত প্রাইভেট পড়তে যাওয়ার সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার হারুন মিয়ার ছেলে সুহেল মিয়া, আলতাফ আলীর ছেলে সোহাগ মিয়া, ময়না মিয়ার ছেলে সুজন মিয়া, সোবহান মিয়ার ছেলে হুসাইন মিয়া বাহিনীরা দেশীয় অস্ত্র দিয়ে বেদম এলোপাথারি মারধর করে রক্তাক্ত ও জখমপ্রাপ্ত করে। পরে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা দুর্বৃত্তদের কবল থেকে উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ খান এ প্রতিবেদককে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com