মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
জামালগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ত্রাণ বিতরণ

জামালগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ত্রাণ বিতরণ

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতাসুনামগঞ্জের জামালগঞ্জে গরীব, মেধাবী ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান ও ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটরিয়াম হলে ডাঃ এসপি রায় ফাউন্ডেশন (ইউকে) আয়োজনে ত্রাণ বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসপি রায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শক্তিপদ রায়। উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক জামিল আহমদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সহ-সভাপতি স্বপন কুমার রায়, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা জহিরুল হক তালুকদার, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, যুবলীগ নেতা ইকবাল আল আজাদ, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে ১শত ১০ জন ব্যক্তিকে ১ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। অপরদিকে দুপুরে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ২০ জন মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com