শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
সুনামগঞ্জে দেড় কেজি ভারতীয় গাঁজাসহ ছাতকের ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জে দেড় কেজি ভারতীয় গাঁজাসহ ছাতকের ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে দেড় কেজি ভারতীয় গাঁজাসহ ছাতকের এক ব্যবসায়ীকে শুক্রবার গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মনসুর আলী (২২)। সে জেলার ছাতক উপজেলার বড়কাপন গ্রামের উত্তর পাড়ার ফজর আলীর ছেলে। তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অজয় চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের পাঠানপাড়া খেয়াঘাট হয়ে গাঁজার ব্যাগ শিমুলতলার চন্দ্রপুর গ্রামে নিয়ে আসার পথে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ছাতকের বড়কাপনের মনসুর আলী নামের ওই ব্যবসায়ীকে দেড় কেজি ভারতীয় গাঁজাসহ গ্রেফতার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে মনসুর জানায়, সে প্রায়ই উপজেলার বাদাঘাট, কামড়াবন্দ, শিমুলতলা, চন্দ্রপুর ও মোল্লাপাড়া গ্রামের বেশ কয়েকজন গাঁজা ব্যবসায়ীকে গাঁজা সরবরাহ করে আসছিলো; শুক্রবারের চালানটিও চন্দ্রপুরের এক স্থানীয় গাঁজা ব্যবসায়ীকে সরবরাহ করার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com