মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড
ছাতকে ৬ দিনে অজ্ঞাতনামা দু’যুবকের লাশ উদ্ধার

ছাতকে ৬ দিনে অজ্ঞাতনামা দু’যুবকের লাশ উদ্ধার

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে ৬ দিনের ব্যবধানে নদীতে ভাসমান অজ্ঞাতনামা দু’যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৭ জুন উত্তর খুরমা ইউপির কাকুরাখালে ও ৩ জুলাই রাতে সিংচাপইড় ইউপির বটেরখাল থেকে পুলিশ এগুলো উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ জুন রাতে কাকুরাখালের রুক্কা এলাকায় অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। একইভাবে ৩ জুলাই বিকেলে বটেরখালের সিরাজগঞ্জ বাজার এলাকায় অজ্ঞাতনামা অপর এক যুবকের লাশ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ পৃথকভাবে এগুলো উদ্ধার করে ময়না তদন্ত শেষে লাশ দাফন করেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় পৃথক দু’টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com