রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা আবুল হাসনাত রিপনের সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা

ছাতকে ম্যানেজিং কমিটি নিয়ে দু’পক্ষ মুখোমুখি

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দু’পক্ষ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। এ নিয়ে যেকোন সময় সংঘাত-সংঘর্ষের আশংকা রয়েছে বলে জানা গেছে। অভিযোগে জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ডের কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনার পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় থানা পুলিশের নির্দেশে ১৬ জুলাই অনুষ্ঠিত পরিচালনা কমিটির একটি সভা বাতিল করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমানের পক্ষের লোকজন দিয়ে অগণতান্তিক পন্থায় পকেট কমিটি গঠনের অভিযোগে সোমবার দুপুরে এলাকাবাসির পক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগে ৩ জুন বিদ্যালয়ের রেজুলেশন বহিতে কথিত সভা দেখিয়ে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়। ওই দিন কোন সভা না করে নির্বাচিত অভিভাবক সদস্য ও দাতা সদস্যকে না জানিয়ে প্রধান শিক্ষক নিজের মনোনীত লোকদের নিয়ে কমিটি গঠন করেন। পরে এটি উপজেলা শিক্ষা কমিটি বরাবরে অনুমোদনের জন্যে পাঠানো হয়। প্রধান শিক্ষক আশিকুর রহমান, অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। পৌর কাউন্সিলর ধন মিয়া কমিটি গঠনের ব্যাপারে তিনি কিছুই জানানো হয়নি বলে জানান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস বলেন, কমিটি গঠনে অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com