শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের
১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমিরুল ও তার সহযোগী আটক

১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমিরুল ও তার সহযোগী আটক

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন শান্তিগঞ্জ বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক ও ডুংরিয়া শিবপুর গ্রামের ইয়াবা সম্রাট আমিরুল ইসলাম (৩৩) ও তার সহযোগী হামিদুর রহমান রানাকে (২৮) গ্রেপ্তার করেছে আর্ম পুলিশি। আকটকৃত আমিরুল ইসলাম দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন ডুংরিয়া শিবপুর গ্রামের তেরাই মিয়ার ছেলে ও তার সহযোগী হামিদুর রহমান রানা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বড়দাসপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ বাজার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সৌখিন থাই এ্যালমুনিয়াম দোকানে অভিযান চালিয়ে ১৫০ পিছ ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন আর্মি পুলিশের এসআই মোঃ লুৎফুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স। পুলিশ জানায়, অনেক পরিশ্রমের বিনিময়ে ডুংরিয়া শিবপুর গ্রামের তেরাই মিয়ার ছেলে আমিরুল ইসলামকে আটক করা হয়েছে। আসামী আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে এলাকায় মাদকের (ইয়াবা) ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আটককৃতদের মঙ্গলবার রাতে জিজ্ঞাসাবাদ শেষে আর্ম পুলিশ থানায় হস্তান্তর করেছে এবং আর্ম পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com