বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবীতে মানববন্ধন

মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবীতে মানববন্ধন

খালেদ আহমদ, (মৌলভীবাজার): মৌলভীবাজারের ৭০টি সামাজিক সংগঠনের সমন্বিত সংগঠন “সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ”-এর উদ্যোগে মানববন্ধন জেলা শহরে মানববন্ধন হয়েছে। শনিবার (৫ আগস্ট) দুপুরে শহরের প্রেসক্লাব চত্বরে ৭০টি সংগঠন স্ব-স্ব ব্যানারে মানববন্ধনে মিলিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে শিক্ষর্থীরা খালি গায়ে “মৌলভীবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় চাই” সম্বলিত লেখা প্রদর্শন করে। ঐতিহাসিক এ মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় ৫ হাজার লোক অংশ গ্রহণ করেন। মানববন্ধনটি জেলা প্রশাসকের বাসভবন থেকে শুরু হয়ে জেলা পরিষদ পর্যন্ত লম্বা হয়।
সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের আহবায়ক ও ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের সভাপতি অ্যাডভোকেট মো. আবু তাহেরের সভাপতিত্ত্বে ও সদস্য সচিব মুহিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, ডা. সাদিক আহমদ, বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সভাপতি আমিন উদ্দিন বাবু, সংগঠনের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অ্যাডভোকেট আবু তাহের বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি উদ্যেগে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন হলেও পর্যটন সমৃদ্ধ জেলা মৌলভীবাজার বরাবরই এসব থেকে বঞ্চিত হচ্ছে। আশা করি সরকার অতিদ্রুত আমাদের এখানে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাথে এ ব্যপারে কথা বলার আশ্বাসও দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com