বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
তাহিরপুরে আদিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তারা: আদিবাসীদের উন্নয়নে সরকারকে আন্তরিক হতে হবে

তাহিরপুরে আদিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তারা: আদিবাসীদের উন্নয়নে সরকারকে আন্তরিক হতে হবে

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলাদেশ সরকার ১৯৭২ সনে জাতিসংঘ কনভেনশনে স্বাক্ষর করলেও এখনো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেয়নি। এটা দুঃখজনক। অথচ পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাকসহ বিভিন্ন দেশ তাদের আদিবাসীদের স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের আদিবাসীরা সার্বিক ক্ষেত্রে বৈষম্যের স্বীকার উল্লেখ করে বক্তারা বলেন, আদিবাসীদের উন্নয়নে সরকারকে আন্তরিক হতে হবে। বুধবার বিকেলে তাহিরপুর উপজেলার চানপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ উপলক্ষে আদিবাসী দিবস উদযাপন কমিটি চানপুর বাজারে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি বাজার প্রদক্ষিণ করে চানপুর উচ্চ বিদ্যালয়ে এসে আলোচসভায় মিলিত হয়। আলোচনাসভা শেষে আদিবাসী সম্প্রদায়ের তরুণ তরুণি-শিশু-কিশোর তাদের নিজেদের সংস্কৃতি তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনায়।
আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য সূষমা জাম্বিলের সভাপতিত্বে ও সায়মন সাংমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জুনাব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, আদিবাসী নেতা ইলিমেন্ট হাজং, সাংবাদিক শামস শামীম, ইউপি সদস্য স¤্রাট মিয়া প্রমুখ।
আলোচনাসভা শেষে আদিবাসী সম্প্রদায়ের তরুণ-তরুণিদের মধ্যে রূপা দীব্রা, ডলি দীব্রাসহ তরুণিরা নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন এলাকার বিশিষ্ট আদিবাসী নারী নেত্রী মেরিনা দীব্রা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com