বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
পাকিস্তানের জনসংখ্যা ২০ কোটি ৭০ লাখ

পাকিস্তানের জনসংখ্যা ২০ কোটি ৭০ লাখ

আমার সুরমা ডটকম ডেক্সপাকিস্তানের জনসংখ্যা ১৯ বছরে ৫৭ শতাংশ বেড়ে বর্তমানে ২০ কোটি ৭৮ লাখে পৌঁছে গেছে। পাকিস্তানের ষষ্ঠ আদম শুমারিতে এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পাকিস্তানে শেষবার আদম শুমারি হয়েছিল ১৯৯৮ সালে। সেই সময়ে জনসংখ্যা ছিল ১৩ কোটির বেশি। ষষ্ঠ আদম শুমারিতে পাওয়া তথ্য দেখা যাচ্ছে, পাকিস্তানে প্রতিবছর জনসংখ্যা ২.৪ শতাংশ হারে বেড়েছে। গত শুক্রবার তার দফতরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসী সর্বশেষ আদম শুমারি রিপোর্ট প্রকাশ করেন। তিনি দেশের সেনাবাহিনী ও সরকারী কর্মকর্তাদের প্রতি সফল আদম শুমারির জন্য ধন্যবাদ জানান। পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে গত মার্চ থেকে মে মাস পর্যন্ত ঘরে ঘরে গিয়ে কর্মকর্তারা আদম শুমারি করেন। এ জন্য গোটা পাকিস্তানে এক লাখ ১৮ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছিল। আদম শুমারিতে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার সেনা ও পুলিশও নিয়োগ করা হয়েছিল।

আদম শুমারিতে পাওয়া তথ্য আরো দেখা গেছে, পাকিস্তানের জনসংখ্যা ৫২.৯ শতাংশই পাঞ্জাবের অধিবাসী। অন্যদিকে এর আগের আদম শুমারিতে দেখা গিয়েছিল পাকিস্তানের অধিবাসীদের ২৩ শতাংশ সিন্ধু প্রদেশে বসবাস করে। একই হার এবার বজায় রয়েছে বলে সর্বশেষ পাওয়া তথ্য দেখা গেছে। জনসংখ্যার ভিত্তিতে পাকিস্তানের ৪টি প্রদেশ ও উপজাতি অধ্যুষিত এলাকা মিলিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ ৩৪২টি আসনে বিন্যস্ত। সরকারের আদম শুমারি রিপোর্ট স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে। সূত্র: এপি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com