বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
সুনামগঞ্জে জাপা নেতা কামরুজ্জামানের বিশাল গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে জাপা নেতা কামরুজ্জামানের বিশাল গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ- ৪ (সদর-বিশ^ম্ভরপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মোঃ কামরুজ্জামানের বিশাল গণসংযোগ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, বুধবার দুপুর ১২টায় শহরের সুরমা মার্কেট, মধ্যবাজার, পশ্চিম বাজার, আরপিননগর, পুরাতন বাসস্টেশন, কালী বাড়ি, ট্রাফিক পয়েন্ট, পৌর বিপনী মার্কেট, জেল রোড এলাকায় বিশাল গণসংযোগ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপা নেতা রেজাউল হক রেজা, হাজী হারিছ আলী, ফারুক আহমদ, আজাদ, ফয়সল আহমদ, আজিজুল হক, ফারুক আহমদ, ওয়াহিদ তালুকদার, ডা: আতিকুর রহমান সেলিম জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম-আহ্বায়ক সামছুজ্জামান, বিশ^ম্ভরপুর কৃষক পার্টির সভাপতি সিরাজ মিয়া, জেলা যুবসংহতির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ উদ্দীন বাবু, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, বিশ^ম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, জাপা নেতা নুরুল ইসলাম মাস্টার, ডা: তারেক মিয়া, রানা মাস্টার, বিশ^ম্ভরপুর উপজেলা ছাত্র সমাজের সভাপতি আতিক হাসান, আকিক মাস্টার, ডা: ফজর আলী প্রমুখ।
সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ কামরুজ্জামান বলেন, আমি ও আমার পরিবার সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। আমার বাবা মরহুম আলহাজ আব্দুল খালিক সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠা লগ্নের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। আমার পিতার হাত ধরে আমি পারিবারিকভাবে জাতীয় পার্টির রাজনীতি করি। ছাত্র জীবন থেকেই জাতীয় পার্টিতে আমি সক্রিয় হই। কর্মসূত্রে দীর্ঘদিন যাবৎ প্রবাসে অবস্থান করায় দেশের পাশাপাশি প্রবাসেও জাতীয় পার্টির হাল ধরি। আমি আমার নির্বাচনী এলাকাব্যাপী বিগত ২০১৪ সাল থেকে বর্তমানকাল পর্যন্ত মাঠে আছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com