সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
জামালগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

জামালগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ‘কন্যা শিশু জাগরন, আনবে দেশে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজনে ও হার চয়েজ-এর সহযোগিতায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে একটি র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার পুরকায়স্থ। সহকারি শিক্ষক প্রজেষ কান্তি পুরকায়স্থের সঞ্চালনায় প্রধান অতিথি ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বিশেষ অতিথি বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুজিত চন্দ্র সরকার, পরিচালনা কমিটির সদস্য বাবুল সরকার, সহকারি শিক্ষক সজল পুরকায়স্থ, কমলা শীষ তালুকদার, ঝুমা তালুকদার, জোনাকী তালুকদার, প্রান্ত পুরকায়স্থ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র ইউসি সাইফ উল্লাহ, মিনতি তালুকদার, প্রীতি তালুকদার, অভিবাবক এনামূল হাসান প্রমূখ। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com