সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
দক্ষিণ সুনামগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

দক্ষিণ সুনামগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাদক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আজির উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের আয়োজনে শুক্রবার বিকাল ৩টায় পূর্বপাগলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে দামোধরতপী বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পূর্বপাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন পূর্বপাগলা ইউপি সদস্য মোঃ আব্দাল মিয়া, রোপন মিয়া, মোঃ রইছ মিয়া, কামাল মিয়া, পশ্চিম পাগলা ইউপি সদস্য মকবুল হোসেন, ইউপি সদস্য কুহিনুর বেগম, মকবুল নেছা, আফরোজা বেগম, এলাকাবাসীর পক্ষে মোঃ উবায়দুল হক, আকিক মিয়া, চেরাগ আলী, রফিক মিয়া প্রমুখ। সভায় ইউপি সদস্য আজির উদ্দিনের উপর হামলাকারীদেরকে অবিলম্বে (পুলিশ প্রশাসনের প্রতি) গ্রেফতারের জোর দাবী জানান। পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে ইউপি সদস্যের উপর হামলাকারীদের গ্রেফতার করতে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হন, তাহলে সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ ফোরাম কঠোর আন্দোলনে যাবে বলে বক্তারা হুশিয়ারী প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com