মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
ছাত্র মজলিস আলীনগর ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত

ছাত্র মজলিস আলীনগর ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখাধীন আলীনগর ইউনিয়নে কমিটি গঠনের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ১৭ ইং বৃহস্পতিবার বাদ আসর রামধা বাজার ত্রিমুহনীস্থ স্থানীয় কার্যালয়ে ফুয়াদ হামদুল্লাহ সালমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র মজলিস নেতা জসিম বিন ফয়জু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার নবনির্বাচিত সভাপতি রুহুল আমীন। সভায় উপস্থিত কর্মীদের মতামতের ভিত্তিতে সভাপতি ফুয়াদ হামদুল্লাহ সালমান, সেক্রেটারি আখলাক হুসাইন তারেক, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক কাওছার আহমদ, অফিস ও প্রচার সম্পাদক আবু তাহের সুমন মনোনীত হন।

এদিকে একইদিন বাদ জুহর বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখাধীন কোনাচর আবাসিক শাখার কমিটি ২০১৭-১৮ সেশনের জন্য পূণর্গঠন করা হয়। কমিটি পূণর্গঠন উপলক্ষে কোনাচর বাজারস্থ স্থানীয় কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় উপস্থিত কর্মীদের মতামতের ভিত্তিতে মনোনীত সভাপতি মোঃ রুহুল আমীন, সেক্রেটারি রাজু আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার নবনির্বাচিত সভাপতি রুহুল আমীন, অফিস ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। শাখার অন্যান্য দায়িত্বশীলরা হলেন অফিস ও বায়তুলমাল সম্পাদক মোর্শেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ উদ্দিন, ছাত্রকল্যাণ সম্পাদক এমাদ উদ্দিন। প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com