বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
দক্ষিণ সুনামগঞ্জে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত জনজীবন

দক্ষিণ সুনামগঞ্জে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত জনজীবন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনধি: দক্ষিণ সুনামগঞ্জে দুই দিনের ভারী বর্ষন ও মাঝে মধ্যে হালকা বৃষ্টির সাথে দমকা হাওয়া একই সাথে বিদ্যুৎ না থাকায় জন-জীবনে নেমে এসেছে অস্বস্তি ও ভোগান্তি। অনেকটাই বিপর্যস্ত অবস্থায় সময় কাটাচ্ছেন মানুষজন, শুক্রবার শনিবার সরকারী অফিস বন্ধু থাকায় যা একটু রেহাই! তবে কর্মজীবী মানুষরা হয়ে পড়েছেন ঘরবন্দি। তবে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন মহা-সঙ্কটে। অন্যদিকে,ফসলী জমিসহ অনেক রাস্থাঘাটে পানি জমে রয়েছে। ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে স্কুল গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। হাট-বাজার বা রাস্তা-ঘাটে মানুষের চলাচলও ছিলো অতি সামান্য। এদিকে, উপজেলার বিভিন্ন এলাকা বিদুৎ বিচ্ছিন্ন রয়েছে। সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহুর জানান, দুই দিন থেকে থেমে থেমে বৃষ্টি ও বৃষ্টির সাথে বাতাশের কারনে জন জীবনে স্তবিরতা নেমে এসেছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। উপজেলার পাগলা ও পাথরিয়া বাজারে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। বৃষ্টির কারনে অনেক রাস্থাঘাটে পানি উঠেছে। সব মিলিয়ে জনজীবনে আজ নেমে এসেছে স্তবিরতা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com