শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

সাচনা বাজারে ওয়ার্ডসভা অনুষ্ঠিত

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়ার্ডসভা রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ড পলক, ৮নং ওয়ার্ড ভরতপুর ও ৯নং ওয়ার্ড শেরমস্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী পৃথক পৃথকভাবে ওয়ার্ডসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন নিজ নিজ ওয়ার্ডে ইউপি সদস্যগণ। শেরমস্তপুর ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ ছমির উদ্দিন, ইউপি সচিব প্রদীপ কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি ইউপি সদস্যা রাবিয়া বেগম, ইউপি সদস্য মোঃ মানিক মিয়া, মোঃ আতাউর রহমান, সেভ দ্যা চিলড্রেনের সুনামগঞ্জ পিএম আবুল বাছার, সিএনআরএসের ইআরএফএপিএন প্রকল্পের পিসি মোঃ শফিকুল ইসলাম, দি হ্ঙ্গাার প্রজেক্টের ইউসি সাইফ উল্লাহ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গণ্যমান্য ব্যক্তি নিশেন্দু কুমার রায়, জিলানী আখঞ্জী, সাদেক আলী, আশরাফ আলী, আব্দুর রহিম, নূর মিয়া, গৃহিনী আমিনা, রেহেনা প্রমূখ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ডসভা অনুষ্ঠিত হয়। এতে বিগত মাসের কার্যক্রম, বর্তমান পরিকল্পনাসহ সমস্যা ও সমাধানের উপায় খুঁজে বের করা হয় এবং ইআরএফএপিএন প্রকল্পের উপকার ভোগীর নির্বাচন করা হয়েছে ওয়ার্ড সভায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com