বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত
তাহিরপুরে প্রতিপক্ষের বটির কুপে কৃষক আহত: মামলা দায়ের

তাহিরপুরে প্রতিপক্ষের বটির কুপে কৃষক আহত: মামলা দায়ের

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): তাহিরপুরে সবজি ক্ষেতে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের বটি দায়ের কুপে এক কৃষক গুরুত্বর আহতের ঘটনায় মামলা দায়ের। আহত ব্যক্তির নাম মো সুহেল মিয়া (১৭)। সে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের চান মিয়ার ছেলে। এ ব্যাপারে আহত সুহেল মিয়ার বাবা বাদী হয়ে ওমর আলী তার ছেলে তুলা মিয়া, আব্দুল কাদির, নোমান মিয়াকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টায় তাহিরপুর উপজেলার একই গ্রামের বসত বাড়ি সংলগ্ন সবজি ক্ষেতে বাঁশের বেড়ার পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন ও সময়ে সুহেল মিয়া হাওর থেকে গরু নিয়ে নিজ বাড়ি যাওয়ার পথে ওমর আলীর হুকুমে তার সন্ত্রাসী ছেলে তুলা মিয়া, আব্দুল কাদির ও নোমান মিয়া মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুহেল মিয়াকে রক্তাক্ত ও জখমপ্রাপ্ত করে। সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত সুহেল মিয়াকে চিকিৎসার জন্য প্রথমে তাহিরপুর উপজেলা হাসপাতালে পাঠান। তার শরীরের অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রের্ফাড করেন। এ ব্যাপারে ওমর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি সুহেল মিয়াকে মারধর করেন নি বলে জানান।
এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনর্চাজ নন্দন ধর অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com