মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু?
ধর্মপাশায় মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী

ধর্মপাশায় মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী

জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশায় সামাজিক সংগঠন পল্লী শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার চামরদানি ইউনিয়নের কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ওই ইউনিয়নের চারটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৫৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে বিকেল তিনটার দিকে বিজয়ী ১০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রত্যেককে একটি করে ক্রেস্ট দেওয়া হয়। এছাড়াও পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে ২ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে দেড় হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়। পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মনোজিত তালুকদার মানব, সাজু কান্তি সরকার, বিদ্যুৎ সরকার, প্রবীর ভট্টাচার্য, মোঃ মানিক মিয়া, টিটু সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com