সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

মুন্নী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১

আমার সুরমা ডটকম: বহুল আলোচিত স্কুল ছাত্রী হুমায়রা আক্তার মুন্নী (১৯) হত্যাকাণ্ডের ঘটনার দুইদিন পর মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত এ ঘটনায় গতকাল (সোমবার) বিকেলে নিহত মুন্নী আক্তারের মা রাহেলা বেগম বাদী হয়ে ঘাতক কথিত প্রেমিক ইয়াহিয়া ও তার বন্ধু তানভীর আহমদ চৌধুরীর নাম উল্লেখ করে দুইজনকে আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ ১৮-১২-১৭ই। মামলা দায়েরের পর দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ পৌর সদরের কলেজ রোডে অভিযান চালিয়ে এজহারভুক্ত আসামী তানভীর আহমদ চৌধুরীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তানভীর আহমেদ চৌধুরী পৌর সদরের মাদানী মহল্লা আনোয়ারপুর নয়াহাটির বাসিন্দা আবুল কালাম চৌধুরীর ছেলে। তানভীর চৌধুরীর বাসভবনের পাশেই নিহত মুন্নী আক্তারের পরিবার বসবাস করতো।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর রাত ৮টার দিকে পৌর সদরের মাদানী মহল্লায় ঘরে ঢুকে স্কুল ছাত্রী হুমায়রা আক্তার মুন্নীকে উপর্যুপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায় কথিত প্রেমিক ইয়াহিয়া। আহতাবস্থায় মুন্নীকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com