সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

দক্ষিণ সুনামগঞ্জে চুলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাদক্ষিণ সুনামগঞ্জে ৮ লিটার চুলাই মদসহ দুই মাদক সেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের কুতুবপুর গ্রামের পাগল রবি দাসের ছেলে পালন রবি দাস (২৫) ও জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কামলাবাজ গ্রামের রামপতি রবি দাসের ছেলে নরেশ রবি দাস (২৮)। পুলিশ সূত্রে জানান যায়, বৃহ¯পতিবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জগৎজ্যোতি চৌধুরীর নেতৃত্বে এএসআই জাকির হোসেন, এএসআই জিয়াউর রহমানসহ একদল পুলিশ উপজেলার কুতুবপুর গ্রামের পাগল রবি দাসের বাড়িতে অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় পালন রবি দাস ও নরেশ রবি দাসকে গ্রেফতার করেন। এ সময় অভিযান চালিয়ে ৮ লিটার চুলাই মদ উদ্ধার করেন পুলিশ।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জগৎজ্যোতি চৌধুরী ২ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার ও ৮ লিটার চুলাই মদ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com