বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
টিলাগড়ে প্রতিপক্ষের হাতে ছাত্রলীগ কর্মী তামিম খুন: আটক ১

টিলাগড়ে প্রতিপক্ষের হাতে ছাত্রলীগ কর্মী তামিম খুন: আটক ১

আশরাফ আহমেদ, এম.সি কলেজ প্রতিনিধি: সিলেট নগরীর টিলাগড়ে আবারও ঝরলো ছাত্রলীগ কর্মীর প্রাণ। রবিবার রাত পৌনে নয়টার দিকে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে তানিম খান নামের ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রলীগ কর্মী তানিম খান সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের শিক্ষার্থী।
জানা গেছে, রবিবার রাত পৌনে নয়টার দিকে টিলাগড় পয়েন্টে দাড়িয়ে ছিলেন তানিম। এ সময় প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীরা তার উপর অতর্কিত হামলা শেষে পালিয়ে যায়। পরে সেখান থেকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত তানিম খানের গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামে। তার বাবার নাম ইসরাইল খান। সে সিলেট শহরতলীর মেজরটিলা এলাকায় একটি মেসে থাকত।

সিলেটের টিলাগড় এলাকায় নিজ দলের কর্মীদের ছুরিঘাকাতে  ছাত্রলীগ কর্মী তামিম হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে দশটার  (১০.৩০) টার দিকে জাকির নামের ঐ ছাত্রলীগ কর্মীকে টিলাগড় পয়েন্ট সংলগ্ন আজাদুর রহমান আজাদের (কাউন্সিলর ২০ নং ওয়ার্ড) অফিসের সামনে থেকে আটক করা হয়। জাকির নামক ঐ ছাত্রলীগ কর্মীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি আখতার হোসেন।
এদিকে ছাত্রলীগ কর্মী তানিম খান খুনের ঘটনায় টিলাগড় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। টিলাগড় পয়েন্টের দুই প্রান্তে অবস্থান নিয়েছে ছাত্রলীগের দুই (রন্জিত গ্রুপ এবং আজাদ গ্রুপ)  গ্রুপের নেতাকর্মীরা। তমতমে ভাব বিরাজ করছে টিলাগড়সহ তদসংলগ্ন এলাকায়।
উল্লেখ্য যে, রবিবার রাত পৌনে নয়টার দিকে টিলাগড় পয়েন্টস্থ রাজমহলের সামনে প্রতিপক্ষ  ছাত্রলীগ কর্মীদের হামলায় তানিম খান নামের ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হন। পরে গুরুতর আহত তামিমকে সেখান থেকে সিলেটের ওসমানী মেডিকেল  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com