বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দক্ষিণ সুনামগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩ জন গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩ জন গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মাসের সাজাপ্রাপ্ত ১ আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এএসআই জাকির, এএসআই রিমন খান, এএসআই জিয়াউর রহমানসহ পুলিশের একটি দল রাতভর বিশেষ অভিযান চালায়। এ সময় রাত সাড়ে ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে ভূত্যে মিয়া ওরফে কুটি মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশে। ভূত্যে মিয়া ওরফে কুটি মিয়া জিআর-০৯/৮ দিরাই থানার মামলায় ১৩ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।
অপদিকে রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের রনসী গ্রামের মৃত আজির আলীর ছেলে মোশাহিদ মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশে। সে দক্ষিণ সুনামগঞ্জ থানায় সিআর-১৬৬/১৬ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। এদিকে রাত আড়াইটায় পূর্বপাগলা ইউনিয়নের মাহমদপুর গ্রামের নিজাম আলীকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। সে দক্ষিণ সুনামগঞ্জ থানার সিআর-০২/১৭ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com